মৌলভীবাজারে টিকটকে প্রেম, রেস্টুরেন্টে দেখা করতে গেলে বিয়ে!
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় টিকটকের মাধ্যমে পরিচয় হওয়া ১৫ বছর বয়সী এক কিশোর ও কিশোরীর প্রেমকে কেন্দ্র করে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। বিষয়টি স্বজনদের নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে কিশোর এবং কিশোরীকে উদ্ধার করেছে।
পুলিশ ও মামলার এজাহারে জানা গেছে, প্রেমের সম্পর্কের কারণে তারা এক রেস্তোরাঁয় দেখা করতে গিয়েছিল। সেখানে মেয়ের স্বজনরা হাজির হয়ে কিশোরকে জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের উপস্থিতিতে এক ইমামের মাধ্যমে ছেলেমেয়ের বাল্যবিবাহ সম্পন্ন হয়।
ঘটনার খোঁজ পেয়ে ছেলেটির স্বজনরা রাতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার রাত ১১টার দিকে জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে কিশোর–কিশোরীকে উদ্ধার করে জুড়ী থানায় নিয়ে আসে।
মামলায় ছেলেটির মা বাদী হয়ে মেয়ের বাবা-মা এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ অজ্ঞাতনামা ১০–১২ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে মামলা করেছেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ছেলের বন্ধুর ফোনে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, কিশোরকে জোরপূর্বক ধরে নেওয়া হয়েছে এবং বাল্যবিবাহ সম্পন্ন করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে, যেখানে জবানবন্দি গ্রহণের পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। অভিযুক্তরা পলাতক, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ছেলেটি কুলাউড়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণিতে পড়ছে আর মেয়েটি অষ্টম শ্রেণির পর আর লেখাপড়া করেনি।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed