সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় শ্রীপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে পাঁচজনকে আটক করেছে সিলেট ব্যাটালিয়ন, ৪৮ বিজিবির দায়িত্বাধীন শ্রীপুর বিওপির টহলদল।
বিজিবি সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিজিবির টহলকারী দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সংশ্লিষ্ট এলাকা দিয়ে কয়েকজন নারীপুরুষ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।
পরে বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তাদের নির্দেশনা মোতাবেক রাত ১১টায় উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় অভিযানে নামে শ্রীপুর বিওপির টহলদল।
এ সময় বিজিবি সদস্যরা শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় সীমান্তবর্তী রাংপানি নদীর সন্নিকটে সীমান্ত পিলার ১২৮০/১ এস মেইন পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫ জন নারী পুরুষকে ভারতে অনুপ্রবেশ চেষ্টা কালে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে অনুপ্রবেশ চেষ্টার কথা স্বীকার করে এবং তারা কোন পাসপোর্ট সহ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
আটককৃতরা হলেন- মোঃ সোহেল রানা (৩৪), পিতা-মোঃ সিরাজ খাঁ, সাং-বাখরপুর, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর; মোঃ আল আমিন (২৫), পিতা-মোঃ ইব্রাহিম, সাং-তালতলা কানিহারী, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ; মোঃ সাগর (৩৩), পিতা-মোঃ বাবুল, সাং-মাসদাইর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ; মোছা হলকি বেগম (৩৭), পিতা-জিন্নাত হাওলাদার, স্বামী-আলী হোসেন খন্দকার, সাং-উত্তর দুধখালী, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর ও মিতু আক্তার (৩২), পিতা-রফিক মাতুব্বর, স্বামী-রহিম শেখ, সাং-বাওশখালী, থানা-সালথা, জেলা-ফরিদপুর।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, গোপন সংবাদের সূত্রে অভিযান পরিচালিত করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়েছে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনপূর্বক শুক্রবার আটককৃতদের বিজিবির সহায়তায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
সেই সাথে উক্ত ঘটনায় কোন মানব পাচারকারী চক্রের সংশ্লিষ্টতা আছে কিনা তা নিশ্চিতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ’উক্ত ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে, ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’
আটককৃতদের শুক্রবার সকালে পুলিশ পাহারায় সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
Related News
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১২টি লিস্টার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেRead More
ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে হবে: এমপি এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরRead More



Comments are Closed