Main Menu

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। শুক্রবার ৫ (সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ। একই সঙ্গে মরহুমের পরিবার ও তার রাজনৈতিক সংগঠন বিএনপিও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

জীবদ্দশায় সফল অর্থমন্ত্রী হিসেবে একাধারে তিনি ১২ বার সংসদে বাজেট পেশ করেছেন। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তার শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে সকাল ১০টায় কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। জেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, কোরআন খতম, বাদ জোহর মিলাদ, দোয়া ও শিরনি বিতরণ করা হবে জানান এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী।

তিনি জানান, বিকেল ৪টায় সাইফুর রহমান অডিটরিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, (বীর বিক্রম) মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেবেন মরহুমের যোগ্য উত্তরসূরি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান।

সংক্ষিপ্ত জীবনী: মৌলভীবাজারের বাহারমর্দনে ১৯৩১ খ্রিষ্টাব্দের ৬ অক্টোবর তার জন্ম। তার বাবা মোহাম্মদ আব্দুল বাছির এবং মা তালেবুন নেছা। তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন তিনি। মাত্র ছয় বছর বয়সে বাবা মারা যান। সে সময়ে তার অভিভাবকত্ব গ্রহণ করেন চাচা মোহাম্মদ সফি। শিক্ষাজীবন, গ্রামের মক্তব ও পাঠশালা শেষ করে তিনি ১৯৪০ সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। এরপর ১৯৪৯ সালে কৃতিত্বের সঙ্গে মেট্রিকুলেশনে উত্তীর্ণ হন। সিলেটের এমসি কলেজ থেকে আইকম পাস করে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে চলে যান। সেখানে পৌঁছার পর মত পাল্টে যায় তার, ব্যারিস্টারির পরিবর্তে পড়েন চার্টার্ড একাউন্টেন্সি। ১৯৫৩-৫৮ সময়কালে পড়াশোনার পর ১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ফেলোশিপ অর্জন করেন।

Manual6 Ad Code

এ ছাড়া তিনি আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন। ১৯৬০ সালের ১৫ জুলাই বেগম দূররে সামাদ রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি ৩ পুত্র ও এক কন্যাসন্তানের জনক। ২০০৩ সালে তার স্ত্রী দূররে সামাদ ইন্তেকাল করেন। এরপর ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

Manual8 Ad Code

জেলা বিএনপির কর্মসূচি: মৌলভীবাজার জেলা বিএনপি আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ১০টায় কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। এছাড়াও কর্মসূচির মধ্যে জেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

Manual1 Ad Code

অন্যদিকে, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে বাদ জুমআ নগরীর বন্দরবাজার জামে মসজিদে দোয়া ও বিকেল ৩টায় সিলেট শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code