সিলেটে ‘ডেভিল হান্টে’ সাত মাসে গ্রেফতার ৭১০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন এলাকায় শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ এখন পর্যন্ত মোট ৭১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানটি রাজনৈতিক সহিংসতা, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৯ ফেব্রুয়ারি রাতে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মূল লক্ষ্য হচ্ছে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রায় সাত মাসে বিভিন্ন স্থান থেকে মোট ৭১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩৪১ জনকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে এবং ৩৬৯ জনকে অন্যান্য অভিযোগে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার হওয়া অনেকে আগেই বিভিন্ন মামলার পলাতক ছিলেন। আবার কেউ কেউ সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, আগুন-সন্ত্রাস বা জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন।
মো. সাইফুল ইসলাম বলেন, “এই অভিযান সন্ত্রাস দমনের পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা রক্ষার জন্যও পরিচালিত হচ্ছে। অপরাধে যুক্ত যেকোনো ব্যক্তিকে তাদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনা হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে, কাউকে ছাড় দেওয়া হবে না।”
Related News
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More



Comments are Closed