Main Menu

সিকৃবিতে আন্তর্জাতিক মাৎস্য বিষয়ক সম্মেলন শুরু ৫ সেপ্টেম্বর

Manual3 Ad Code

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে ৫-৭ সেপ্টেম্বর তিন দিন ব্যাপী ৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর সাসটেইনেবল ফিশারিজ (আইসিএসএফ) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

৩ দিন ব্যাপি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার । সম্মেলনে ১১টি সেশনে প্রায় আড়াই শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বৈজ্ঞানিক বৃন্দ অংশগ্রহণ করবেন।

মাৎস্য বিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় বলেন আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে দেশী-বিদেশী গবেষকদের সমসাময়িক গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরী হবে। ফলে লাগসই প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার পাশাপাশি দেশীয় গবেষণা এগিয়ে যাবে।

Manual2 Ad Code

উল্লেখ্য, সম্মেলনে ইটালী, স্পেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পাচঁ শতাধিক গবেষক ও বিজ্ঞানী অংশগ্রহণ করবেন।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code