ব্রিটেনে স্টুডেন্ট ভিসা থেকে এ্যাসাইলাম চাইলেই বহিস্কার
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ সরকার সতর্ক করেছে, স্টুডেন্ট ভিসা নিয়ে আসা শিক্ষার্থীরা যদি অবৈধভাবে এ্যাসাইলাম আবেদন করেন, তা আর মেনে নেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, অহেতুক এ্যাসাইলাম চাইলে শিক্ষার্থীকে দেশ থেকে বহিষ্কার করা হবে।
হোম অফিস জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোর তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে আশ্রয় চাওয়া শিক্ষার্থীদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে।
হোম অফিস জানায়, জুন পর্যন্ত এক বছরে ১ লাখ ১১ হাজার এ্যাসাইলাম আবেদন এসেছে; এর মধ্যে ১৪ হাজার ৮০০ জনই স্টুডেন্ট ভিসা নিয়ে আসা শিক্ষার্থী। তবে বেশিরভাগ আবেদন ভিত্তিহীন।
সরকার টেক্সট মেসেজ ও ই-মেইলের মাধ্যমে প্রাথমিকভাবে ১০ হাজার শিক্ষার্থীকে সতর্ক করেছে।
বার্তায় বলা হয়েছে, যদি ভিসা মেয়াদ শেষের পর বা আগে ভিত্তিহীন এ্যাসাইলাম আবেদন করা হয়, তা দ্রুত ও কঠোরভাবে প্রত্যাখ্যান করা হবে। বৈধ থাকার অধিকার না থাকলে দেশ ছাড়তে হবে, না হলে জোরপূর্বক বহিষ্কার করা হবে।
ইয়েভেট কুপার আরও বলেন, ’অনেক শিক্ষার্থী বছরের পর বছর এ্যাসাইলাম প্রক্রিয়ার মধ্যে থাকায় আশ্রয়কেন্দ্র ও হোটেলগুলোতে চাপ তৈরি হচ্ছে।’
তিনি নিশ্চিত করেছেন, প্রকৃত শরণার্থীদের সহায়তা করা হবে, কিন্তু যাদের দেশে কোনো পরিবর্তন ঘটেনি, তারা শিক্ষার্থী ভিসা শেষে আশ্রয় চাইতে পারবে না।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে পড়াশোনা শেষে থাকার সর্বোচ্চ সময়সীমা দুই বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোকে কঠোর নিয়ম মানতে হবে; নির্দিষ্ট মানদণ্ড পূরণে ব্যর্থ হলে তারা নতুন ভিসা স্পন্সর করার সুযোগও হারাতে পারে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed