শ্রীমঙ্গলে দায়িত্ব পালনের সময় হিট স্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়িত্ব পালনের সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আলমগীর হোসেন ভূঁইয়া নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা হাসপাতালের তিনি মৃত্যুবরণ করেন।
নিহত আলমগীর হোসেন শ্রীমঙ্গল থানায় এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলমগীর। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমগীর হোসেন ভূঁইয়ার বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক পদে দায়িত্ব পালন করছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সহকর্মী, জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed