দেশ যুব সংগঠন সিলেটের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশ যুব সংগঠন সিলেটের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বাইপাস সড়কের হুমায়ুন রশিদ চত্বর এলাকায় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
দেশ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট যুব সংগঠক অভিনেতা মোঃ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা অরুন কুমার সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ যুব সংগঠনটি দীর্ঘ এক যুগেরও বেশি পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে। সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। আমরা এ মৌসুমে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন প্রায় ৫০০ গাছের মতো বৃক্ষরোপণ করতে সক্ষম হয়েছি এবং জেলার ১৩টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১ হাজারের মতো গাছের চারা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, দেশ যুসংগঠনের সিনিয়র সদস্য পূর্ণিমা রানী, পুজা রানী তালুকদার, লতা পাল, মিহনহাজ ফয়সল, কার্যকরী কমিটির সদস্য মো: জয়নাল আবেদীন, জুবেদা, এখালাছুর রহমান, জিয়া, শাহ আলম মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed