সিলেটের দুই পুলিশ কর্মকর্তাকে বদলি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের একজন সিলেট মহানগর পুলিশের কমিশনার। অপরজন আরএফএফ’র অতিরিক্ত ডিআইজি।
সোমবার (২৫ আগস্ট) সরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহামন স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
সিলেটের বদলিকৃত দুই উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার একজন হলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার রেজাউল করিম পিপিএম-সেবা। তাকে পুলিশের অ্যান্টিটেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
অপর পুলিশ কর্মকর্তা হলেন আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীর বিপিএম-সেবা। তাকে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি হিসাবে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed