Main Menu

ঈশ্বরগঞ্জে সেতু ভেঙে মাটি ভরাটের অভিযোগ

Manual1 Ad Code

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় অর্ধশত বছরের পুরনো একটি সেতু ভেঙে মাটি ভরাটের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে।

Manual7 Ad Code

সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরী গ্রামের ইকরিয়া কান্দা এলাকায় গিয়ে দেখা যায়, এলজিইডি-নির্মিত সড়কের ওপর অবস্থিত সেতুটি ভেঙে সেখানে মাটি ফেলার কাজ চলছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, এ সেতুর মাধ্যমে নাউরী, ইকরিয়া কান্দা, নয়াপাড়া সহ আশপাশের গ্রামগুলোর শত শত একর জমির পানি নিষ্কাশন হয়। সেতুটি ভেঙে মাটি ফেলা হলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং ফসলি জমি পানির নিচে ডুবে যাবে। নাউরী গ্রামের কৃষক শাহজাহান মণ্ডল বলেন, ব্রিটিশ আমল থেকে এ সেতুর মাধ্যমে গ্রামের পানি নিষ্কাশন হয়ে আসছে। আমরা বাধা দিলেও বিএনপি নেতা মিলন সেতু ভাঙতে শুরু করেন।

Manual6 Ad Code

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. মোজ্জাম্মেল হোসেন জানান, সেতু ভাঙার কোনো অনুমতি দেওয়া হয়নি। ব্যক্তিগত জমিতে মাটি ভরাট করতে চাইলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে শেখ ইমদাদুল হক মিলন বলেন, তিনি সম্প্রতি জমিটি ক্রয় করেছেন এবং বাড়ি নির্মাণের জন্য মাটি ভরাট করছেন। সেতু ভাঙার বিষয়ে এলজিইডিকে জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

Manual5 Ad Code

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, সরকারি সড়ক ও পানি নিষ্কাশনের সেতু ভাঙার অভিযোগে ৯৯৯-এ কল আসে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে কাজ বন্ধ করে দিয়েছে।

Manual5 Ad Code

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code