সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কিটক্যাট চকলেট জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভারতীয় পণ্যবাহী একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ কিটক্যাট চকলেট জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ মাসুদ মিয়ার নেতৃত্বে বড়শলা বাইপাস পয়েন্টে চেকপোস্ট পরিচালনার সময় পিকআপটি আটক করা হয়। এ সময় গাড়ি থেকে ১২ হাজার ৫৪৪ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ১ হাজার ৭৬০ টাকা।
জব্দকৃত পিকআপটি নীল রঙের টাটা ব্র্যান্ডের (রেজিঃ নং সিলেট-মেট্রো-ন-১১-২৪৫২)। গাড়ির ভেতরে থাকা প্রতিটি চকলেটের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪০ টাকা।
গ্রেফতারকৃত মোঃ আমির উদ্দিন (২৫) সিলেটের ওসমানীনগর উপজেলার মুতিয়ারগাঁও গ্রামের উস্তার মিয়ার ছেলে। বর্তমানে তিনি বড়শালা এলাকায় বসবাস করছেন।
ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।
Related News
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More



Comments are Closed