ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টে গেছে। এতে তিনজন নিহত ও আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। বাকি দুইজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখি লেনে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে এ দুর্ঘটনা ঘটে।
এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করলে কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
Related News
যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থীদের জন্য নতুন সতর্কবার্তা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমানো শিক্ষার্থীদের জন্য কঠোরRead More
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ছেলে নিহত, খবর শুনে মায়ের মৃত্যু!
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. আতাউরRead More



Comments are Closed