লালাবাজারে যাত্রী ছাউনি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে মসজিদের ছাত্রী ছাউনি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। যাত্রী ছাউনিটি থাকবে কি থাকবে না এ নিয়ে তর্কবিতর্কের জের ধরে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ঘন্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ভাঙচুর করা হয়েছে একটি রেস্টুরেন্ট ও মোটরসাইকেল।
স্থানীয় একটি সূত্র জানায়, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতার সাথে আগে থেকেই বিরোধ ছিল পাপড়ি রেস্টুরেন্টের মালিক ও বিএনপি নেতা জুবায়ের আহমদ লিটনের।
শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে লালাবাজারের মসজিদের যাত্রী ছাউনি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপক্ষ যাত্রী ছাউনিটি সেখান থেকে সরিয়ে ফেলার এবং আরেকপক্ষ সেখানেই রাখার বিষয়ে মত দেন। এ নিয়ে তাদের মধ্যে বিতন্ডা ছড়িয়ে পড়ে যা রূপ নেয় সংঘর্ষে।
প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার সহকারি পুলিশ কমিশনার মোঃ আব্দুল বাতেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন বলে শুনেছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানRead More
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More



Comments are Closed