Main Menu

সাংবাদিক এহিয়া আহমদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাক

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ভিউ ও শ্যামল সিলেটের সাংবাদিক এহিয়া আহমদের ব্যক্তিগত ব্যবহৃত ফেসবুক আইডি (Ahia Ahmed) েএবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি (+88 01710 30 47 08) সম্প্রতি হ্যাক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অজানা কিছু ব্যক্তি বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করছে।

Manual4 Ad Code

সাংবাদিক এহিয়া আহমদ বলেন, ‘হঠাৎ করেই আমি দেখতে পাই আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু অচেনা বার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে হোয়াটসঅ্যাপে আমার পরিচিতদের কাছে অনাকাঙ্ক্ষিত মেসেজ যাচ্ছে, যা আমার দ্বারা পাঠানো হয়নি।’ তিনি জানান, ‘এ ঘটনার পরপরই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।’

Manual8 Ad Code

এহিয়া আহমদ তার অনুসারী ও পরিচিতদের উদ্দেশে সতর্কতা জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে ওই আইডি ও ওই নাম্বারের মাধ্যমে যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে, কোনো প্রকার অনুরোধ বা অস্বাভাবিক বার্তা পাঠায় কিংবা কোনো ধরনের আর্থিক সাহায্য চায়—তাহলে অনুগ্রহ করে কোনোভাবেই সাড়া দেবেন না এবং আমাকে অবহিত করবেন।’ তিনি আরো বলেন, ‘হ্যাকার দ্বারা কোনো বিভ্রান্তিমূলক তথ্য, ছবি বা বার্তা ছড়ানো হতে পারে—দয়া করে সতর্ক থাকুন এবং আমার নামে কোনো কিছু দেখলে আমাকে অন্য কোনো মাধ্যমে জানাবেন। আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

Manual3 Ad Code

বর্তমানে সাংবাদিক এহিয়া আহমদের ব্যবহৃত (+88 01710 30 47 08) এই নাম্বারটি মুঠোফোনে সচল রয়েছে এবং ওয়াটসঅ্যাপে এই নাম্বারটি (+8801616 17 73 73) সচল রয়েছে। সাময়িক অসুবিধার জন্য তিনি সকলের কাছে দুঃখ প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code