শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের র্যালী, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক বিরোধী অভিযান, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্রীমঙ্গলে যৌথ উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সুয়েব হোসেন চৌধুরী, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ। অনুষ্ঠানে এমসিডা, ম্যাক বাংলাদেশ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ(ওয়াইপিএজি), সৃস্টি সমাজ কল্যায়ন সংস্থা, কারিতাসসহ বিভিন্ন এনজিও সংগঠন অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়নের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জনের মধ্যে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed