চা শ্রমিক ফেডারেশন নেতা শিপন পালের মৃত্যুতে বাসদ ও চা শ্রমিক ফেডারেশনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার অন্যতম নেতা হিলুয়াছড়া চা বাগানের শ্রমিক শিপন পাল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও বাংলাদেশ চা শ্রমিক সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১১ আগস্ট) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায়, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের জেলা আহ্বায়ক বীরেন সিং এক যুক্ত বিবৃতিতে, শিপন পাল এর মৃত্যু চা শ্রমিকদের অধিকার আদায় তথ্য শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রামে অপূরণীয় ক্ষতি। বিবৃতিতে নেতৃবৃন্দ, শিপন পাল পরিবার, স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য গতকাল ১০ আগস্ট রবিবার কাজলশাহ এলাকায় ইলেকট্রিক কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন পাল এর মৃত্যু হয়।
এদিকে আজ ১১ আগস্ট শিপন পাল এর মরদেহে সিলেট জেলা বাসদ ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed