ভারতের রাজনীতিতে নতুন অগ্নিপর্বের সূচনা
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশনের সদর দফতর পর্যন্ত সোমবার (১১ আগস্ট) বিরোধী দলগুলোর এক বিরল ঐক্যের সাক্ষী হয় রাজধানী।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে ‘ভোটাধিকার খর্বের চক্রান্ত’ হিসেবে আখ্যায়িত করে ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা সকালে সংসদের মকর দরজা এলাকায় জমায়েত হন।
জাতীয় সঙ্গীত গাওয়া ও ‘চুপি চুপি ভোটের কারচুপি’ লেখা পোস্টার নিয়ে মিছিল শুরু হয়।
তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, শিবসেনার সঞ্জয় রাউত- সবাই নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।
বিরোধীরা অভিযোগ করেন, SIR প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে বিরোধী পক্ষের সমর্থকদের ভোটার নাম বাদ দেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।
তারা আরও বলেন, কেন্দ্র ও কমিশনের পক্ষপাতের অভিযোগ আগেই ছিল, আজকের প্রতিবাদ সেটাই প্রকাশ করছে।
ইন্ডিয়া গেট থেকে সংসদ এলাকা হয়ে পরিবহণ ভবনের সামনে পৌঁছালে দিল্লি পুলিশ ব্যারিকেড বসিয়ে প্রতিবাদকারীদের আটকে দেয়।
মহুয়া মৈত্র ও সুস্মিতা দেব ব্যারিকেডে উঠে স্লোগান দেন, অখিলেশ যাদব ব্যারিকেড ভেঙে সামনে যান।
পুলিশ শেষ পর্যন্ত রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সঞ্জয় রাউতসহ বহু নেতাকে আটক করে।
নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।
তবে এ ঘটনা দিল্লির রাজনীতিতে নতুন অগ্নিপর্বের সূচনা করেছে।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed