চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩
আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১০ জন নিহত ও ৩৩ জন নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাতের ফলে ওই অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৩৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ‘সর্বোচ্চ চেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা একটি গ্রামে পানির ভেতর দিয়ে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। অন্যদিকে, গানসু প্রাদেশিক সরকার যে ছবি প্রকাশ করেছে, তাতে কাদামাটি ও বড় বড় পাথরে রাস্তা ঢেকে থাকতে দেখা গেছে।
সূত্র: এএফপি
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed