Main Menu

কাতার থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ৮ কেজি স্বর্ণ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা বলে জানা গেছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা কাস্টমস।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাতারের দোহা থেকে আসা বিমানের কার্গো অংশ থেকে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস (এয়ারপোর্ট ইউনিট)।

বিমানবন্দর ইনচার্জ কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, সকালে দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩২৬ ফ্লাইটে এই অভিযান পরিচালনা করা হয়। বিমানটির সামনের কার্গো হোল্ডে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় কাপড়ে লুকানো স্বর্ণের বারগুলো পরিত্যক্তভাবে পাওয়া যায়।

Manual3 Ad Code

এ বিষয়ে কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালানরোধে সর্বদা সচেষ্ট বাংলাদেশ কাস্টমস। ভবিষ্যতেও কাস্টমস দক্ষতার সঙ্গে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। উদ্ধার করা স্বর্ণ যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।

এ ঘটনায় কাস্টমস আইন-২০২৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। কীভাবে কার্গো হোল্ডে এত পরিমাণ স্বর্ণ প্রবেশ করলো এবং কারা এর সঙ্গে জড়িত এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদও করা হবে বলে জানা গেছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code