রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের নলডাঙ্গা উপজেলায় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী।
রোববার রাত ১০টার দিকে মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
সোমবার (৪ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, স্টেশনের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায় এক পথচারী প্রথমে শিকলটি দেখতে পান। তিনি স্থানীয়দের জানান এবং পরে খবর যায় পুলিশ ও স্টেশনমাস্টারের কাছে। নলডাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নওগাঁর আত্রাই থেকে বিশেষজ্ঞ মিস্ত্রি এনে শিকল কেটে ফেলা হয়। উদ্ধার করা শিকল ও তালা মাধনগর স্টেশন কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে।
ঘটনার কারণে সীমান্ত এক্সপ্রেস ৩ ঘণ্টা, নীলসাগর এক্সপ্রেস ২ ঘণ্টা এবং একতা এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে চলাচল করে। বর্তমানে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, যদিও এটি রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত, খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন। প্রাথমিকভাবে এটি নাশকতার উদ্দেশ্যে করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
Related News
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More



Comments are Closed