সিলেটে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল রিভার ভিউর সামনে থেকে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন (৪১)-কে গ্রেফতার করা হয়।
একইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর লামাবাজার বিলপাড় এলাকা থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন (৬০)-কে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে লামাবাজার এলাকায় বসবাস করেন।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. আলী খান জানিয়েছেন, তারা দুজনই কোতোয়ালী মডেল থানায় দায়ের হওয়া সশস্ত্র হামলার মামলায় এজাহারভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More



Comments are Closed