অবৈধ গ্যাস সংযোগ, ২৫০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে মুন্সীগঞ্জ জেলার পশ্চিম মুক্তারপুরে পাঁচটি জায়গায় ২ দশমিক ৫ কিলোমিটার এলাকায় ২৫০টি আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি পরিচালিত এ অভিযানে ২০ হাজার টাকার অধিক অর্থদণ্ড আদায় করা হয়।
সোমবার (২৮ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে জানানো হয়।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, উচ্ছেদ অভিযানে আনুমানিক ২০০ ফুট বিতরণ লাইন এবং ২৫০ ফুট সার্ভিস লাইন স্থায়ীভাবে অপসারণ ও জব্দ করা হয়।
এছাড়া, অনুমোদনবিহীন মোট পাঁচটি আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়। সরকারের রাজস্ব বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ এবং নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
Related News
শরীয়তপুরে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত বেড়ে ২
বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরের জাজিরা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষেRead More
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপিরRead More



Comments are Closed