স্ত্রীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করলো প্রবাসী
বৈশাখী নিউজ ডেস্ক: স্ত্রীর সঙ্গে ভিডিও কলে ঝগড়ার একপর্যায়ে তাকে লাইভে রেখেই আত্মহত্যা করেছেন রুমন নামের এক বাংলাদেশি প্রবাসী। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ওমানের সালালাহ এলাকায়।
নিহত রুমন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ইশানচন্দ্র গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভায়রা ও একই ফ্যাক্টরির সহকর্মী ওবায়দুল হক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয় বছর আগে পারিবারিকভাবে খালাতো বোন পান্না আক্তারের সঙ্গে রুমনের বিয়ে হয়। বিয়ের মাত্র চার মাস পরই জীবিকার সন্ধানে রুমন ওমানে চলে যান। তাদের সংসারে রয়েছে এক কন্যা সন্তান। ঘটনার দিন স্ত্রীর সঙ্গে একটি ভিডিও নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দেন রুমন।
রুমনের স্ত্রী পান্না আক্তার বলেন, ‘ওই মুহূর্তে আমি অসহায় হয়ে পড়ি। সঙ্গে সঙ্গে আমার মামাতো বোনের স্বামী ওবায়দুলকে বিষয়টি জানাই। যিনি কাছেই কাজ করছিলেন। তিনি গিয়ে রুমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।’
নিহতের মা বলেন, ‘আমি নিজেই বোনের মেয়েকে শখ করে বউ করে ঘরে এনেছিলাম। বিয়ের পর থেকে তারা আলাদা থাকে। আমার খোঁজখবর রাখত না। পরে শুনি আমার পুত্রবধূ পরকীয়ায় জড়িয়েছে। যদি এই কারণে আমার ছেলে আত্মহত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
নিহতের ভাই আবদুল মমিন জানান, ‘বিয়ের পর ভাই শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। ভাই প্রবাসে থাকার সুযোগে ভাবির আচরণ নিয়ে আমরা বহুবার শঙ্কিত হই। কিন্তু স্থানীয়ভাবে প্রভাবশালী মহলের কারণে কোনো প্রতিবাদ করতে পারিনি।’
ওমানে অবস্থানরত নিহতের ভায়রা ওবায়দুল হক গণমাধ্যমকে বলেন, ‘ফুফাতো শ্যালিকা ফোন করে বিষয়টি জানায়। গিয়ে দেখি, রুমনের লাশ ঝুলছে। তাৎক্ষণিকভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করি।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, ‘প্রবাসীর আত্মহত্যার ঘটনাটি মোবাইল ফোনে শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed