বড়লেখা সীমান্তে নারীসহ ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে বিএসএফের পুশইন করা ৫ জনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৫ জুলাই) ভোরে লাতু বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। তারা মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, আটককৃতরা সম্প্রতি কর্মসংস্থানের উদ্দেশ্যে অবৈধভাবে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে দুইজন সাত দিন আগে এবং বাকি তিনজন পাঁচ দিন আগে ভারতে গিয়েছিলেন। সেদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার পর ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশইনের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার বিকেলে জানান, আটককৃতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মধ্যে তিনজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed