কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহনন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে নাইমা আক্তার (২০) নামে এক যুবতী বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নাইমা আক্তার শ্রীরামপুর গ্রামের আব্দুল কাদিরের মেয়ে।
ঘটনার খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের চাচা খলিল মিয়া জানান, গত রমজান মাসে নাইমা আক্তারের বিয়ে ঠিক হয়ছিল। আত্নহত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন, হবু স্বামী প্রবাসে থাকে হয়তো তার সঙ্গে মোবাইলে কথা কাটাকটি হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ওসি (তদন্ত) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাইমা আক্তার ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed