সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন লাইনচ্যুত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লার সদর রসুলপুর রেল স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনটি বন্ধ রয়েছে। লাকসাম জংশন থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে ওই ইঞ্জিন নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে ও ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Related News
১ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখRead More
ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা, আহত আরেক বোনের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ও তার মা-বোনকেRead More



Comments are Closed