বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির সহ-সভাপতি নিতিশ রাউতের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির সহ-সভাপতি, সার্বজনীন পূজা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-সভাপতি শ্রী নিতিশ রাউত ১৯ জুলাই শনিবার সকাল ১১.৩০ মিনিটের সময় নিজ বাসভবনে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
নিতিশ রাউতের মৃত্যুতে শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটি এবং সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির তপন চৌধুরী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে জড়িত নিতিশ রাউতের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরন হবার নয় বলে উল্লেখ করা হয়েছে।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed