সিলেটে ১৩ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়ির অভিযানে প্রায় ১৩ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ একটি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭ টায় ওসমানী এয়ারপোর্ট এলাকার বড়শলা বাইপাস সড়কে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাককে থামার সংকেত দিলে সেটি অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. আব্দুল আজিজ ও সহকারী ইনচার্জ এসআই (নিঃ) মাসুদ মিয়ার নেতৃত্বে পুলিশের দুইটি দল ধাওয়া করে। আম্বরখানা এলাকায় ব্যারিকেড দিলে চালক ও সহযোগীরা মজুমদারী আবাসিক এলাকায় ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫ হাজার ৩৬০ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট (মূল্য ৯ লাখ ৭ হাজার ২০০ টাকা), ৯৬ হাজার পিস জিলেট ব্লেড (মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা) এবং একটি হাইড্রোলিক ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-১২৮০) জব্দ করে পুলিশ। তবে ট্রাকটির ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট ছিল বলে জানায় পুলিশ।
ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed