সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের চালের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর কানিশাইল এলাকার ১নং রোডের প্রত্যাশা ৪২ আ/এ নং বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. আরাফাত হামজা (২০) ওই বাসার মৃত এরশাদ আলীর ছেলে। তিনি তার বড় ভাইয়ের সাথে নগরীর তালতলায় মোটর পার্টসের ব্যবসা করতেন।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তিনি জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বুঝা যাবে মৃত্যুর রহস্য।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed