নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে হকার্স মার্কেটে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন না নিভলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, ‘খবর পাওয়ামাত্রই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।’
এদিকে মুন্না নামে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, হকার্স মার্কেটে অধিকাংশ জামাকাপড়ের দোকান। তার দোকানটিতে কিছুদিন আগে ২০ লাখ টাকার মালামাল কিনে রেখেছিলেন। আগুনে তার অধিকাংশ মালামাল পুড়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শনে আসা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ বলেন, হকারদের পুনর্বাসনের জন্য সিটি করপোরেশনের উদ্যোগে টিনশেডের ৬৪২টি ছোট দোকানঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল। মার্কেটে দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তায় চেম্বার অব কমার্স ও সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান মাকছুদুল আলম। -ইউএনবি
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed