সুনামগঞ্জে পানিতে ডুবে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পানিতে ডুবে মা ও মেয়ের করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নওনাগর গ্রামের একটি ডুবে থাকা রাস্তা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ঘিলাচৌকা গ্রামের বাসিন্দা ৩০ বছর বয়সী বিধবা বিলকিস আক্তার ও তার তিন বছর বয়সী মেয়ে বিথী। তাঁরা দুজনই সুনামগঞ্জের আলমপুর ও আশপাশের এলাকায় ভিক্ষা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভিক্ষা শেষে বাড়ির উদ্দেশে রওনা হন বিলকিস। ধারণা করা হচ্ছে, ফেরার পথে নওনাগর গ্রামের পাশের একটি ডুবে যাওয়া রাস্তা পার হওয়ার সময় মা ও মেয়ে পানিতে তলিয়ে যান।
শুক্রবার সকালে এক পথচারী ডুবন্ত রাস্তায় মা-মেয়ের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী মরদেহ দুটি উদ্ধার করে পুলিশে খবর দেন।
মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed