সুনামগঞ্জে নৌকা ডুবে বৃদ্ধা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নৌকা ডুবে শামছুন্নাহার বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পিপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শামছুন্নাহার বেগম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী। তিনি পরিবারের পাঁচ সদস্যসহ দুই দিন আগে বেড়াতে গিয়েছিলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার স্বরসতীপুর গ্রামে বাবার বাড়িতে।
সকালবেলা স্বরসতীপুর থেকে ছাদযুক্ত একটি নৌকায় ২৫-৩০ জন যাত্রীর সঙ্গে তারা মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হন। পথে পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরবর্তীতে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকার অন্য যাত্রীরা সবাই নিরাপদে তীরে উঠেছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে।”
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed