১৭ বছরের কিশোরের সঙ্গে পালিয়েছে ৪০ বছরের গৃহবধূ
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহে তাসলিমা খাতুন (৪০) নামের তিন সন্তানের জননী হঠাৎ নিখোঁজ হন। পরে জানা যায়, তিনি একই গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোরের সঙ্গে পালিয়ে গেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। এ ঘটনা ঘটেছে জেলার কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাসলিমা ও ওই কিশোরের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্ক পরবর্তীতে পরকীয়ায় রূপ নেয়।
আইন অনুযায়ী, কিশোরের বয়স ১৭ হওয়ায় সে এখনো নাবালক। ফলে তার সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীর শারীরিক বা মানসিক সম্পর্ক গড়ে তোলা বাংলাদেশে প্রচলিত নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং শিশু যৌন নির্যাতন দমন আইনে একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
তাসলিমার স্বামী মান্নান মিস্ত্রি বলেন, ‘গত ১১ জুলাই রাতে আমার স্ত্রীকে একাধিকবার ঘরের পাশে ওই কিশোরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাই। এরপর ১২ জুলাই ভোরে তারা উভয়েই বাড়ি থেকে চলে যায়। আমার তিন শিশু সন্তানকে রেখেই চলে গেছে আমার স্ত্রী।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ওই কিশোরের পিতা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ নিয়ে পুলিশ কাজ করছে।’
Related News
যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেট কার জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকেRead More
নড়াইলে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে একRead More



Comments are Closed