সিলেটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার করে শাহপরাণ থানাপুলিশ। এর আগে বুধবার সকালে নগরীর আরামবাগ এলাকার একটি বাসা থেকে দুই সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত নিশাত ফাতিমা চৌধুরী (৩২) সিলেটের জকিগঞ্জ উপজেলার পরচক এলাকার শফি আহমদ চৌধুরী সুমনের স্ত্রী। সাংসারিক জীবনে শফি ও নিশাতের দুই ছেলে সন্তান রয়েছে। বর্তমানে তারা নগরীর বালুচর এলাকার আরামবাগে ভাড়া বাসায় থাকতেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী সফি আহমদ চৌধুরী সুমন (৪৮) তার স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরী (৩২)-কে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করেন। পরে বুধবার ভোররাত ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে স্ত্রী আত্মহত্যা করেছেন বলে সুমন তার স্ত্রীর ফুফাতো ভাইকে ফোন করেন।
খবর পেয়ে নিশাতের বাবার বাড়ির আত্মীয়-স্বজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিশাতকে মৃত দেখতে পান। এসময় তারা দেখেন- মৃহদেহের কপাল, গলা, দুই হাতের তালু ও বাহুতে আঘাতের চিহ্ন এবং কালচে জখম রয়েছে।
এসময় নিশাতের বাবার বাড়ির লোকজনকে তিনি আত্মহত্যা করেছেন মর্মে ভুল বুঝান সুমন।
খবর পেয়ে বুধবার সকালে শাহপরাণ থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে স্বামী সুমনের আচরণ ও কথায় সন্দেহ হলে তাকে আটক করে।
এদিকে, নিশাতের মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে শাহপরান থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় সুমনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সুমনকে আদালতে প্রেরণ করা হবে।
তবে সফি আহমদ চৌধুরী সুমন কী কারণে স্ত্রীকে মারধর করেছেন সেটি এখনো জানা যায়নি।
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নগরীর বালুচর এলাকার আরামবাগের একটি বাসা থেকে ২ সন্তানের জননী নিশাতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায়Read More



Comments are Closed