দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.০২ বিলিয়ন ডলার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩০ দশমিক ০২ বিলিয়ন বা ৩০০২৬ দশমিক ৬২ মিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০০২৬ দশমিক ৬২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৪৯৯৫ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর গত ৭ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৯৫২৯ দশমিক ৩১ মিলিয়ন বা ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৪৪৫৮ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার।
প্রসঙ্গত, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
Related News
সরকারি দামেই বিক্রি করতে হবে এলপিজি, না মানলে কঠোর ব্যবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাপক অস্থিরতা চলছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খুচরা পর্যায়ে। সরবরাহ সংকটের কথাRead More
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। তাইRead More



Comments are Closed