সিলেট মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদরা বুক পেতে না দাঁড়ালে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস ভিন্ন হতো। আবু সাঈদের শাহাদাত ছিলো ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চূড়ান্ত সুচনা কাল। পতিত ফ্যাসিস্ট সরকার ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমাতে গণহত্যার নৃশংস মহড়া শুরু করেছিল। যা ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তির চূড়ান্ত পতন নিশ্চিত করে। জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতরা দেশ মাতৃকার গর্বিত সন্তান। তাদের শাহাদাত ও ত্যাগ বৃথা যেতে দেয়া হবেনা। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করলে এই জাতি আর কোন দিন স্বৈরাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবেনা। শহীদ আবু সাঈদসহ জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের জন্য সুস্থতা কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বুধবার (১৬ জুলাই) বিকেলে নগরীর বন্দরবাজারে সিলেট মহানগর জামায়াত আয়োজিত শহীদ আবু সাঈদ স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, জামায়াত নেতা মাওলানা এটিএম শামসুদ্দিন, মুহাম্মদ আজিজুল ইসলাম ও এখলাছুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে শহীদ আবু সাঈদসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভাপতির বক্তব্যে মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেন, শহীদ আবু সাঈদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ। আর জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদের পতনের পরও দেশে সন্ত্রাস, চাঁদাবাজী ও খুন কোনভাবেই কাম্য নয়। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী আন্দোলনের কর্মীদের কাজ চালিয়ে যেতে হবে। এই দেশে আর নতুন কোন ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া যাবেনা।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed