সিলেট নগরীতে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বালুচর এলাকায় দুই সন্তানের জননী এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরবেলা এই ঘটনা ঘটে।
নিহত নিশাত ফাতিমা চৌধুরী (৩২) সিলেটের জকিগঞ্জ উপজেলার পরচক এলাকার শফি আহমদ চৌধুরী সুমনের স্ত্রী। সাংসারিক জীবনে শফি ও নিশাতের দুই ছেলে সন্তান রয়েছে। বর্তমানে তারা নগরীর বালুচর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে শফি আহমদ চৌধুরী সুমন (৪৮) ও তার স্ত্রী নিশাত ফাতিমা চৌধুরীর মধ্যে পারিবারিক কলহ চলছে। নগরীর ৩৬ নং ওয়ার্ডের বালুচরের আরামবাগ বাসা নং-৭/২, রশিদ মঞ্জিলে ভাড়া বাসায় থাকতেন তারা। পারিবারিক জীবনে শফি ও নিশাতের ২জন ছেলে সন্তান রয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরবেলা নিশাত ফাতিমা চৌধুরী জানালার গ্রিলে ওড়না গলায় পেচিয়ে ফাঁস লাগেন। ৯৯৯ কল পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নগরীর বালুচরের একটি বাসা থেকে ২ সন্তানের জননী নিশাতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
Related News
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায়Read More



Comments are Closed