Main Menu

সিলেটে যাদের বিনামূল্যে দেওয়া হবে বিদ্যুতের প্রি-পেইড মিটার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের কিছু বিদ্যুৎ গ্রাহকে প্রি-পেইড মিটার বিনামূল্যে পরিবর্তন করে দিবে কর্তৃপক্ষ।

বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

তিনি জানান- বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর আওতাধীন মহানগরের ১৪ ও ৭ সিরিয়ালের সকল গ্রাহকের প্রি-পেমেন্ট মিটার “স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিট্রিবিউশন জোনস অফ বিপিডিবি” প্রকল্পের আওতায় বিনামূল্যে পরিবর্তন করে দেওয়া হবে। এ ক্ষেত্রে মিটার পরিবর্তনকারী দল গ্রাহকদের বাসা-বাড়িতে গিয়ে মিটার পরিবর্তনের কাজ সম্পাদন করবেন।

ওই দুই সিরিজের মিটার পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদনের প্রয়োজন নেই।

তবে নতুন স্থাপিত মিটারে বিধি মোতাবেক প্রতিমাসে আগের মতোই মিটার ভাড়া প্রযোজ্য হবে।

Share





Related News

Comments are Closed