গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই ধারাবাহিকতায় সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে তারা সড়কে আগুন জ্বালিয়ে এই ব্লকেড কর্মসূচি প্রদর্শন করেন।
কর্মসূচির শুরুতে নগরীর চৌহাট্টায় এনসিপির নেতাকর্মীরা ‘মুজিববাদ, মুর্দাবাদ’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ দাদার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে তারা রাস্তায় কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি দেন। এসময় গুরুত্বপূর্ণ চৌহাট্টা পয়েন্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতৃবৃন্দরা মিছিল সহকারে নগরীর দক্ষিণ সুরমার চন্ডীপুল চত্ত্বরের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ বিরোধী ছাত্র ও যুব জনতার স্লোগানে উত্তাল হয়ে উঠে চন্ডিপুল এলাকা। আধা ঘণ্টা পরে এনসিপির আহ্বানে মহাসড়ক থেকে এই ব্লকেড তুলে নেওয়া হয়।
অবরোধের পর সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ ছাত্র ও যুব-জনতাকে মিছিল-স্লোগান দিতে দেখা যায়।
এসময় বিক্ষোভ মিছিলে জেলা ও মহানগর এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed