১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালন করার উদ্দেশ্যে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, শহীদদের মাগফিরাতের জন্য বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
Related News
প্রথম ধাপে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুRead More
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি সর্বোচ্চ ২১,৫০০, সর্বনিম্ন ১৭ হাজার টাকা নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরিRead More



Comments are Closed