কুলাউড়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীও চলে গেছেন না ফেরার দেশে।
৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম রাউৎগাঁও এলাকার বাসিন্দা ওয়ারিছ মিয়া (৭৫) ও তাঁর স্ত্রী রিনা বেগম (৬৮) কয়েক ঘন্টার ব্যবধানে ইন্তেকাল করেছেন।
জানা যায়, রিনা বেগম কয়েকদিন আগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে মারা যান।
এর কয়েক ঘন্টা পর সুবহে সাদিকের সময় ফজরের নামাজের ওযু শেষে ঘরে ফেরার পথে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ওয়ারিছ মিয়া আকস্মিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ওয়ারিছ মিয়া অত্যন্ত ধর্মভীরু ও সমাজসেবী মানুষ ছিলেন বলে জানান স্থানীয়রা। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদরাসার পরিচালনা কমিটি ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির অন্যতম সদস্য ছিলেন।
দম্পতির চার মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁদের জানাজা মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুটি কবরে তাঁদের দাফন সম্পন্ন হয়।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed