সাগরের ঢেউয়ে ভেসে গেল চবির ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের হিমছড়ি সৈকতে পানিতে নেমে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান।
মৃত শিক্ষার্থী কে এম সাদমান রহমান সাবাব ঢাকার মিরপুরের কে এম আনিছুর রহমানের পুত্র। অন্য দুই নিখোঁজ শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের দুজনের বাড়ি বগুড়ায়।
জানা যায়, তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিভাগের। তারা তিন জনই বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকেন। সকালে হিমছড়ি বিচে নেমে নিখোঁজ হয়েছেন তারা।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে ঘটনার বিস্তারিত জানানো হবে।
বিষয়টি নিয়ে চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, সোমবার রাতে প্রথম বর্ষের চারজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। তারা নিজ উদ্যোগে সেখানে গেছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। অন্যরা এখনও নিখোঁজ রয়েছেন।
তিনি আরও বলেন, আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের পরিবারকে জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়েছে।
Related News
চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় যাত্রীহীন একটি ট্রেনের বগিতে দাহ্য পদার্থRead More
সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামেRead More



Comments are Closed