Main Menu

ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে অন্তবর্তী সরকার, এমনটাই আশাবাদ বিএনপির। নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগুবে বলেও বিশ্বাস দলটির।

Manual2 Ad Code

‌সোমবার (৭ জুলাই) সকা‌লে সি‌লেট পৌঁ‌ছে কে‌ন্দ্রীয় নেতা‌দের নি‌য়ে শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারত শে‌ষে বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবা‌দিক‌দের সা‌থে আলাপকা‌লে এ আশাবাদ ব্যক্ত ক‌রেন।

Manual7 Ad Code

এসময় তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান, যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকেই।

Manual2 Ad Code

তিনি দাবি করেন, দেশে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হাজারো প্রাণহানি ঘটেছে।

এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে পৌঁছান।

তাদেরকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে সেখানে অভ্যর্থনা জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের আমন্ত্রণে এবং জেলা ও মহানগর বিএনপির আয়োজনে-দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিল, কর্মী সভা এবং জুলাই শহীদদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বিএনপি মহাসচিব দুপুরে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নেবেন, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হবে।

পরে বিকেল ২টায় সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে অনুষ্ঠিত হবে এক বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠান। সিলেট জেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাতে শহিদ হওয়া সিলেট জেলার বীর সন্তানদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কাইয়ুম চৌধুরী বলেন, “ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে যে তরুণরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহিদ হয়েছেন—তাঁদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। তাঁদের পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই বিশেষ আয়োজন।”

Manual6 Ad Code

বিএনপি মহাসচিবের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code