ময়মনসিংহে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কৃষক মোস্তফা (৪৫) ও তার শিশু পুত্র আবদুল্লাহ (৯)।
স্থানীয়রা জানায়, কৃষক মোস্তফা তার ছেলে আবদুল্লাহকে নিয়ে বাড়ির পাশে নিজজমিতে ধানের বীজতলা প্রস্তুতের কাজ করছিলেন। কাজ শেষে বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাতে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
পিতা-পুত্রের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed