Main Menu

২৪ ঘন্টায় আরও ২৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গু আক্রান্ত হিসেবে নতুন করে ২৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের ভর্তি করা হয়। আক্রান্ত রোগীর অর্ধেকই বরিশাল ও চট্টগ্রাম বিভাগে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছে। তবে এ সময় কেউ ডেঙ্গুতে মারা যায়নি।

শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন এর বাইরে ২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই দিনে ৩৩৭ জন রোগী হাসপাতাল থেকে ডেঙ্গু মুক্ত হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ১০ হাজার ৬৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বছর ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।

 

Share





Related News

Comments are Closed