বড়লেখা সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে আরও ১০ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (৫ জুলাই) ভোরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাতামোড়াল নামক এলাকা থেকে ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
বিজিবি জানিয়েছে, আটককৃতরা বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা সাতক্ষিরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed