জুলাই শহীদ রুদ্রর নামে শাবিপ্রবির লেকের নামকরণ
বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শহীদ রুদ্র সেনের নামে বিশ্বিবদ্যালয়ের লেকের নামকরণ করা হয়েছে।
শুক্রবার (০৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এরআগে এ লেক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমেদ, এস্টেট কর্মকর্তা অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, রুদ্র সেন ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি ২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ধাওয়ায় খাদে পড়ে শহীদ হন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed