বড়লেখা সীমান্তে ৪৮ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৪৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৫টা ৪০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) আওতাধীন পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা ‘পাল্লাথল পুঞ্জি’ থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে।
৫২ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিজিবির নিয়মিত টহল দলের নজরে পড়ে পাহাড়ি এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাফেরা করা একটি দল। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা বা কর্মসংস্থানের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে বিভিন্ন সময়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ‘পুশ-ইন’ করে।
আটক ব্যক্তিদের অধিকাংশই যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
আটকদের পরিচয় যাচাই করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed