১২ কেজি এলপিজির নতুন দাম ১৩৬৪ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিন পর এলপি গ্যাসের দাম নিয়ে সুখবর এসেছে ভোক্তাদের জন্য। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
নতুন ঘোষণায় এক লাফে ৩৯ টাকা কমেছে প্রতিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম।
বুধবার (২ জুলাই) নতুন এ মূল্যের ঘোষণা দেওয়া হয়।
নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডার এখন থেকে পাওয়া যাবে ১ হাজার ৩৬৪ টাকায়। আগের দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা। অর্থাৎ, এক লাফে দাম কমানো হয়েছে ৩৯ টাকা।
গত জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
Related News
সরকারি দামেই বিক্রি করতে হবে এলপিজি, না মানলে কঠোর ব্যবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাপক অস্থিরতা চলছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খুচরা পর্যায়ে। সরবরাহ সংকটের কথাRead More
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। তাইRead More



Comments are Closed