সিলেট এয়ারপোর্টের বাইপাসে আড্ডা রেস্টেুরেন্টের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট রোডের বাইপাস সংলগ্ন সিলেট ক্লাবের বিপরীতে আড্ডা রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকেলে অতিথিবৃন্দ ফিতা কেটে আড্ডা রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আড্ডা রেস্টুরেন্টের সত্ত্বধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম খান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল মতিন, এয়ারপোর্ট ইমিগ্রেশন ওসি আবুল কালাম, ব্যবসায়ী গোলাম মৌলা চৌধুরী, এনএইচ কয়েছ, টনি খান ইনস্টিটিউটের ওনার হেলাল উদ্দিন, রেস্টুরেন্টের পরিচালক আখতারুজ্জামান সাকের, শেফ সৈয়দ আওসাফ হোসেন টিপু প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে রাজনীতিবীদ, ব্যবসায়ী, সমাজসেবী ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিনজন সৌখিন ব্যবসায়ী বন্ধু আশরাফুল ইসলাম খান সোহেল, হাসান ইমাম চৌধুরী ও লন্ডন প্রবাসী এনামুল হক সিলেটবাসীকে উন্নত ও সুস্বাদু খাবার গ্রহণের সুযোগ করে দিতে এয়ারপোর্ট বাইপাস রোডে নৃত্য নতুন অঙ্গীকে আড্ডা রেস্টুরেন্ট চালু করেছেন। ভোজন রসিকদের রুচি ও পছন্দের খাবারের চাহিদা মেটাতে আন্তরিকতা ও সেবার মাধ্যমে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ছুটির দিন ও সময় সুযোগে ফ্যামেলি সহ সিলেটবাসীকে আড্ডা রেস্টুরেন্টের খাবারের স্বাদ গ্রহণের আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায়Read More



Comments are Closed